সার্ভিস / ওয়ারেন্টি পলিসি

1.       রিপেয়ারকৃত ডিভাইস এর স্টোরেজ ডেটা কাস্টমার ব্যাকআপ রাখবেন, পরবর্তীতে ডেটা লস হলে AG Care দায়বদ্ধ থাকবে না। Unauthorized servicing/Modification/Software আপডেট করলে ওয়ারেন্টি প্রযোজ্য বা কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না।

2.       সার্ভিস বিষয়ক সকল কার্যক্রম ওয়ারেন্টি ও গ্যারান্টির অন্তর্ভুক্ত নয়। তাই প্রোডাক্ট গ্রহণের পূর্বে অনুগ্রহ করে প্রয়োজনীয় যাচাই-বাছাই সম্পন্ন করুন। পরবর্তীতে কোনো ধরনের অভিযোগ গ্রহণযোগ্য নয়।

3.       প্রোডাক্ট ডেলিভারির পর পরবর্তী সময়কালে Display / Camera/Back Shell/Back Glass/Finger Print Sensor/Home Button / Software / Face ID / True Tone যেকোনো অনাকাঙ্ক্ষিত ক্ষতির জন্য AG Care দায়বদ্ধ থাকবে না।

4.       ইনভয়েস এ উল্লিখিত ওয়ারেন্টি অনুযায়ী সার্ভিস নিশ্চিত। ওয়ারেন্টির সময় অতিক্রম হওয়ার পর কোনো প্রকার ওয়ারেন্টি Claim গ্রহণযোগ্য হবে না।

5.       ব্যাটারি ব্যাকআপ এর সময় পূর্ব অভিজ্ঞতা ও ব্যবহারের ধরণ অনুযায়ী অনুমাননির্ভর। ব্যাকআপ এর সময় ব্যবহার ভেদে ভিন্ন হতে পারে, এটি স্বাভাবিক। পরবর্তীতে এই সংক্রান্ত কোন অভিযোগ গ্রহণযোগ্য হবে না।

6.       ডিভাইস এর লোগো স্টিক হওয়া বা বন্ধ থাকা ডিভাইস চালু করার পর কোন সফটওয়ার বা হার্ডওয়ার জনিত সমস্যা দেখা দিলে AG Care দায়বদ্ধ থাকবে না।

7.       ওয়ারেন্টি ক্লেইমের সময় ইনভয়েস অবশ্যই সাথে আনতে হবে। এছাড়া ওয়ারেন্টি ক্লেইম গ্রহণযোগ্য হবে না।

8.       সার্ভিসকৃত প্রোডাক্ট এর পার্টসের মার্কেট availability, প্রোডাক্ট এর কন্ডিশন ও সার্ভিস এর পরিসর এর উপর নির্ভর করে ডেলিভারি সময় বৃদ্ধি পেতে পারে।

9.       সার্ভিসের সময় প্রোডাক্টে কসমেটিক চিহ্ন বা খোলার দাগ হতে পারে, যা সার্ভিস প্রক্রিয়ার অংশ। এই বিষয়ে কোন অভিযোগে AG Care দায়বদ্ধ থাকবে না।

10.    সার্ভিস কর্তৃক কেরামত পরবর্তী কোনো নির্দেশনা থাকলে সেগুলো মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেলো। নির্দেশনা না মেনে পরবর্তীতে কোন সমস্যার সম্মুখীন হলে AG Care দায়বদ্ধ থাকবে না।

11.    AG Care সার্ভিস সংক্রান্ত যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের কাস্টমার সাপোর্টে সকাল ০৮টা থেকে রাত ১০টা পর্যন্ত। +8809678149124 (Call) +8801711-873366 (WhatsApp)।

12.    সার্ভিসকৃত প্রোডাক্ট সংগ্রহের জন্য ফেরত রসিদ বাধ্যতামূলক। রসিদ ছাড়া সার্ভিসকৃত প্রোডাক্ট হস্তান্তর যোগ্য নয়।

13.    Display পরিবর্তন, টাচ/আপার গ্লাস রিপেয়ার এর ক্ষেত্রে কোনো ধরনের Warranty প্রযোজ্য হবে না। Display Repair অথবা পরিবর্তন করার পর UV Glass না ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।

14.    বিক্রিত পণ্য অফেরতযোগ্য।

15.    ডেলিভারি নেওয়ার সময় উপরক্ত চেকলিস্ট সমূহ অবশ্যই চেক করে নিবেন, অন্যথায় ভবিষ্যতে কোনো ধরনের অভিযোগ গ্রহণযোগ্য নয়।

** পূর্বে কোনো ঘোষণা ছাড়াই যেকোনো সময় কর্তৃপক্ষ যেকোনো পলিসি-পরিবর্তন/পরিমার্জন/পরিবর্তন করার পূর্ণ অধিকার সংরক্ষণ করে।**